POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে লরির চাপায় পথচারী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

চাঁদপুর শহরের স্ট্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলবাহী লরির চাপায় অজ্ঞাত এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে স্ট্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই পথচারী স্ট্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়।

এতে ওই পথচারীর মুখমন্ডল ভাউচারের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এমন ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক লরিকে ঘটনাস্থলে আটকে রাখেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ মিয়া জানান, স্ট্যান্ডে রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন