POPULAR BD NEWS
Popular BD News Logo

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন সাবেক এমপি অধ্যাপক ডা.শহীদুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ৭:১০ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র উপদেষ্টা পদে মনোনীত হলেন চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়াররম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল,চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলা জাতীয় পার্টির সকল কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহন করার লক্ষে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এদিকে চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়াররম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র উপদেষ্টা হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়াবাসী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন