POPULAR BD NEWS
Popular BD News Logo

পাকিস্তান নয়, বাংলাদেশেই আছেন রশিদ খান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ১:১৮ অপরাহ্ণ

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে হঠাতই ভেসে ওঠে খবরটি। কিন্তু দিন শেষে তা ভিত্তিহীন বলেই প্রমাণিত হয়। সত্যতা প্রমাণের জন্য এগিয়ে আসেন রশিদ খান নিজেই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তান নয়, বরং দেশের দায়িত্ব পালনে বাংলাদেশেই থাকছেন এই আফগান লেগ স্পিনার।

পিএসএল ফাইনালে আজ (২৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান। লাহোরের চলতি আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট নেন রশিদ। জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে থাকায় পুরো আসর খেলতে পারেননি। কিন্তু গতকাল শনিবার পাকিস্তানি গণমাধ্যম জানায়, লাহোরের হয়ে ফাইনাল খেলবেন এই লেগ স্পিনার। পাশাপাশি এও জানায়, ফাইনালের পরদিন বাংলাদেশে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবেন তিনি।

কয়েক ঘণ্টা পরেই সেই গুজব উড়িয়ে দেন রশিদ। তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল ফাইনালে খেলতে পারলে অসাধারণ হতো। কিন্তু আমি তা পারছি না। আমার কাছে সব সময় জাতীয় দল আগে প্রাধান্য পায়। আমি আমার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও দলকে শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ।’

সূত্র: কালের কণ্ঠ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন