POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদক সেবিদের আস্থানা পুড়িয়ে দিলো যুবসমাজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাওয়াল গ্রামের হাতির বাড়ি সংলগ্ন একটি বাগানে প্রায় মাদকসেবন করতো একদল মাদকসেবী। এলাকার যুব সমাজ বিষয়টি টের পেয়ে ২৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐ মাদকসেবীদের আস্থানা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয় এক যুবক আরিফ বিন করিম বলেন দীর্ঘদিন ধরে তারা এ বাগানে গোপনে মাদকসেবন করে আসছে বাগানটি কে তাদের আস্থানা বানিয়ে ফেলছে। এলাকার সচেতন যুবকরা ঐকবদ্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আস্থানা পুড়িয়ে দেয়। এবং দুইজন কে ঘটনাস্থলে পেয়ে ভবিষ্যতে এমন কাজ আর করবে না এ মর্মে তাদের মুছলেখা নিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে ইউপি সদস্য রায়হানুল কবির সোহান বলেন এমন উদ্যোগের জন্য আমি আমার এলাকার যুবসমাজ কে ধন্যবাদ জানাই। আমি চাই প্রত্যেকটি এলাকায় মাদকসেবন কারীদের বিরুদ্ধে এভাবে যেন যুব সমাজ তাদের অবস্থান গ্রহণ করে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন