চাঁদপুরের কচুয়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আরফান হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরফান হোসেন কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুর গ্রামের রবিন মিয়ার ছেলে।
শিশুটির মা আমেনা বেগম জানান, আরফান বাড়ীর অন্যন্য শিশুদের সাথে খেলতে গিয়ে অগোচরে পাশ^বর্তী একটি পুকুরে পড়ে যায়। খোঁজা খোঁজির একপর্যায়ে তার লাশ স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
E/N