POPULAR BD NEWS
Popular BD News Logo

নীলক্ষেতে বইয়ের মার্কেট আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২ | সময়: ৯:১৬ অপরাহ্ণ

নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন