POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মাদপুর সপ্রাবিতে শহীদ দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক আবু সাদেক এর সভাপতিত্বে সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি, পিটিএ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবদুল হানিফ সর্দার, অভিভাবক সদস্য শাহীন সুলতানা, শিক্ষক ইব্রাহীম খলিল, হোসনে আয়শা, কামরুন্নাহার মিরা, জোলেখা আক্তার প্রমুখ।

সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন