আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ওই সময় ভাষা শহিদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
একুশে ফেব্রুয়ারি বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় এক শোকের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্ম্যেৎসর্গের নজির সৃষ্টি করে বাংলাদেশের মানুষ। বাঙালিদের আত্মত্যাগ স্মরণে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদার অভিষিক্ত। এ গৌরব বাঙালির, বাংলাদেশের।
সেই ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদের স্মরণে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান।
ওই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামাল, শিক্ষক আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।