POPULAR BD NEWS
Popular BD News Logo

চলন্ত বাসে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দুপ্তরা ইউনিয়নের বান্টি এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে।

আড়াইহাজারের ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, আগুন লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন