কচুয়া উপজেলায় খাল থেকে তৌহিদুল ইসলামের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া কর বাড়ি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কড়ইয়া গ্রামের আশেক আলীর আশুর ছেলে। পেশায় একজন মাইক্রো চালক।
নিহতের বড় ভাই নুরু মিয়া ও স্ত্রী সেলিনা বেগম জানান, তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
শুক্রবার বিকালে ক্রিকেট বল খালে পড়লে ওই ছেলেরা ব্যাটদ্বারা খালের কচুরিপানা সরিয়ে বলের সন্ধান করতে গেলে তৌহিদুল ইসলামের লাশ দেখতে পায়। ৯৯৯ এর খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান লাশ উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।