সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মহসিন রাজা (সুমন) মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু হয়েছে। সুমন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়া বাড়ির কারী মুখলেছুর রহমানের ছোট ছেলে। অপর বাংলাদেশী হচ্ছে আবদুল মান্নান (২৯) তার গ্রামের বাড়ীর পরিচয় পাওয়া যায়নি। তারা রোববার বাংলাদেশ সময় রাত( সাড়ে নয়টায়) এ দূর্ঘটনায় কবলিত হয়।পারিবারিক সুত্র জানায়, সাউথ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে( এন-৬) রোডে এ দুর্ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা প্রবাসী একই বাড়ীর শরিফুল ইসলাম।
জানা যায়, সুমন তার বন্ধু মান্নানসহ তিনজন সাউথ আফ্রিকার কুইন্স টাউন থেকে ব্লুমফন্টেইন শহরে আসার পথে সড়ক দূর্ঘটনায় কবলিত হয় তার মধ্যে সুমন সহ দুই জনের মৃত্যু হয়। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার ভোরে সুমনের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলায় জগন্নাথপুর গ্রামের মিয়া বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। বৃদ্ধ বাবা কারী মুখলেছুর রহমান মা খোদেজা বেগম অজরে কাঁদছেন। তারা বার বার ছেলের শোকে মুর্চা যাচ্ছেন। বড় ভাই জয়নাল আবেদীন মেজো ভাই মোস্তফা মিয়া গলা জড়িয়ে কাঁদছেন আর ভাই হারানোর ব্যথায় বিলাপ করছে। সুমনের বাবা কারী মুখলেছুর রহমান বলেন, ছেলেকে হারিয়েছি এ কষ্ট সইতে পারি না। কিন্তু যদি তার লাশ টা দেখতে পারতাম তাহলে নিজের আতœাকে শান্তি করতে পারতাম। আমরা ছেলের লাশটি চাই। সরকার যেন আমার ছেলের মরদেহটি আনার ব্যবস্থা করে। উল্লেখ, সুমনেরা তিন ভাই চার বোন। সুমন সবার ছোট। সে
২০০৬ সালে সাউথ আফ্রিকায় ব্যবসা করতে যায়। জীবদ্দশায় সে অবিবাহিত।