POPULAR BD NEWS
Popular BD News Logo

সুরভি-৭ লঞ্চের ধাক্কায় মেঘনায় বাল্কহেড ডুবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ১১:২৪ পূর্বাহ্ণ

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে একটি বাল্কহেডের সংঘর্ষে সুরভি-৭ লঞ্চে ফাটল ধরেছে।বাল্কহেডটি ডুবে গেছে।

বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ঘটেছে এই দুর্ঘটনা। লঞ্চের মালিক রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সামনের দিকে ফেটে গেছে।লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। যাত্রীদের কীর্তন খোলা দশ নামের একটি লঞ্চে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে বাল্কহেডটি ডুবে গেছে।পুলিশ ও কোস্ট গার্ড ঘটনা স্থলে পৌঁছেছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন