POPULAR BD NEWS
Popular BD News Logo

এজেন্ট ব্যাংকগুলোতে সিসি ক্যামেরা লাগাতে পুলিশের নির্দেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ | সময়: ১০:০১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় ২৭টি এজেন্ট ব্যাংকের কার্যক্রম চলছে। ওইসব ব্যাংক কর্তৃপক্ষদের নিয়ে থানা পুলিশের দ্বিতীয়বারের মতো মিট দ্য এজেন্ট ব্যাংক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে এজেন্ট ব্যাংক মালিক ও কর্মকর্তাদের নিয়ে এই আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম। তিনি বলেন, আগামী একমাসের মধ্যে সিসি ক্যামেরা ও প্রহরী নিয়োগ নিতে হবে। তা না হলে বাংলাদেশ ব্যাংকের কাছে পুলিশের পক্ষ থেকে এজেন্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে চিঠি প্রেরণ করা হবে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, তদন্ত ওসি ইব্রাহীম খলিল, আলীগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. রুহুল আমিন, উপ-পরিদর্শক নিজাম ও ধীমান।

ওইসময় পুলিশের এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজারগাঁওয়ের একটি এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী।

সম্প্রতি হাজীগঞ্জে দুইটি এজেন্ট ব্যাংককে চুরির ঘটনা ঘটে। এতে পুলিশের আয়োজনে এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষদের এই নির্দেশনা প্রদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন