POPULAR BD NEWS
Popular BD News Logo

মকিমাবাদে দুই গ্রুপের সংর্ঘষ, রক্তাক্ত পাঁচ কিশোর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২ | সময়: ২:২৭ অপরাহ্ণ

পূর্ব শত্রুতা ও সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ কিশোর। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্নে একটি দোকানে পূর্ব শত্রুতা ও সিগারেট খাওয়া নিয়ে হট্টগোল হয়। সেখানে একটি থাপ্পরকে কেন্দ্র করে দুই গ্রুপের দেশীয় অস্ত্রের আঘাতে পাঁচজন রক্তাক্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে গুরুতর তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আহত কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলো বাধন, নাদিম, সাকিব, তানভির ও শাওন। তাদের সবার বয়স ১৮ থেকে ২২ বছর। সবাই হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজিম। তিনি পপুলার বিডিনিউজকে জানান, ঘটনার সূত্রপাত এখনো জানা যায়নি। দুই পক্ষের কেউ এখনো অভিযোগ করেনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন