POPULAR BD NEWS
Popular BD News Logo

১০০ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুুরের সাগর গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিলালা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার দোকানঘর গ্রামের মোঃ সাগর হাওলাদার (১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে র‌্যাব-১১-১১।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন
স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল
বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন