POPULAR BD NEWS
Popular BD News Logo

পর্যাপ্ত গাছ লাগালে যেমন পরিবেশ সুরক্ষা হবে- এমপি শফিকুর রহমান

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জুলাই ৬, ২০২০ | সময়: ১২:০০ অপরাহ্ণ

গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করার মাধ্যমে বাঁচিয়ে রাখে। পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই। বর্তমান করোনা কালে চিকিৎসকরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ফল খেতে উদ্বুব্ধু করছেন। আমাদের যাদের প্রাণীজ আমিষ নিয়মিত থেকে পুরোপুরি সামর্র্থ্য নিইে তাদের জন্য ফল রয়েছে।

এই ফল প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের বেশি করে ফলজ গাছ রাঘাতে হবে। প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি। পর্যাপ্ত গাছ লাগালে যেমন পরিবেশ সুরক্ষা হবে, তেমনি আমাদের খাবারের চাহিদাও মিটবে। বর্ষার এই সময়টাই গাছ লাগানোর উপযুক্ত সময়। গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই পরিবেশ বাচাই। শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন কালে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি উক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একটি দেশের ভারসাম্য রক্ষায় আমাদের ২৫ ভাগ বনায়ন প্রয়োজন। কিন্তু আমরা এর থেকে এখনো অনেক দুরে রয়েছি। ফরিদগঞ্জবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। ইতিমধ্যেই ফরিদগঞ্জ উপজেলা যুব লীগ তাদের বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে। আশা করছি রাজনৈতিক দল, সামজিক প্রতিষ্ঠানসহ সকলেই এই বৃক্ষ রোপনে এগিয়ে আসবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. অহিদুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, গল্লাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুব লীগ নেতা আবু সুফিয়ান, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন