POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রিমিয়ার লিগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী মুজাহিদ কিংস

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২ | সময়: ৮:১৬ অপরাহ্ণ

প্রিমিয়ার লিগ(R.P.L) শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরুষ্কার বিতরন করা হয়।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত রায়চোঁ প্রিমিয়ার লীগ( (R.P.L) শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রিমিয়ার লিগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মুজাহিদ কিংস বনাম ডাকাতিয়া রিভার্স।

ফাইনাল খেলায় দু’ই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে ডাকাতিয়া রিভার্সকে হারিয়ে বিজয়ী হয়েছেন মুজাহিদ কিংস।

প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান বিজয়ী দল মুজাহিদ কিংসকে প্রথম পুরষ্কার তুলে দেন।
মুজাহিদ কিংসের সদস্যরা ফুল দিয়ে বরন করে নেন।
ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আতিকুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা তকদির হোসেন, ইমান হোসেন সহ স্থানীয়গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপস্থিত লোকজনের মাঝে ফুল দিয়ে বরন করে নেন মুজাহিদ কিংস।

উপস্থিত অতিথি তাদের বক্তৃতায় বলেন, খেলাধুলার মাঝে শরীর ও মন দু’টিই নভালো থাকে। এবং মাদক থেকে নিজেকে দুরে রাখতে হলে খেলাধুলার ও পড়াশোনার বিকল্প নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন