POPULAR BD NEWS
Popular BD News Logo

শনিবার চাঁদপুরে আরও ১১ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২ | সময়: ২:১৪ অপরাহ্ণ

চাঁদপুরে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.৮৬ শতাংশ। শুক্রবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ৭৪ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়।

করোনা শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ১ জন, কচুয়ায় ২ জন ও শাহরাস্তি উপজেলায় ২ জন।

সূত্র থেকে আরো জানা যায়, শনাক্ত হওয়া ১১ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪ জন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন