POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ আব্দুল মালেক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২ | সময়: ১:৫২ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক জেলার সদর দক্ষিন থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা রর‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার কমরপুর শোয়াগাজি গ্রামের আব্দুল মালেক (৩৭)।
র‌্যাব-১১ ৈএর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন