POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহাগ গ্রেফতার

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৫:১২ অপরাহ্ণ

কচুয়ায় ৯৬পিচ ইয়াবাসহ সোহাগ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে কচুয়া থানার এসআই মো. আবু ফয়সাল সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার জগতপুর এলাকা থেকে তল্লাসী চালিয়ে
সোহাগকে আটক করা হয়।

সে একই গ্রামের আবুল হাশেমের ছেলে। শুক্রবার তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে সোর্পর্দের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন