র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা থেকে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার চান্দিনা থানার রারিরচর (কাঠের পোল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঝারবাড়ি গ্রামের টুনু মিয়ার স্ত্রী হাজেরা বেগম(৫০), মৃত জহিরুল ইসলাম এর স্ত্রী রাবেয়া আক্তার(৪২) এবং মোঃ নজরুল ইসলাম এর স্ত্রী কুলছুম আক্তার(৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।