POPULAR BD NEWS
Popular BD News Logo

৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২ | সময়: ২:৫৩ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার সাকিনস্থ গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন (২৪) এবং  একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন