POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদকদ্রব্যসহ কুমিল্লার কালাম গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ৬:১১ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৮৯ বোতল স্কাফ এবং ৫ কেজি
গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিলা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার রোডের জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৯ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো,  কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(৫০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে স্কাফ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন