হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মিস্ত্রি বাড়ীতে আগুনে পুড়ে গেল রান্না ঘর। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের প্রচেষ্টায় রক্ষা পেলো পুরো বাড়ীটি।
সোমবার সন্ধ্যায় মিস্ত্রি বাড়ীর মান্নানের ছেলে আবদুল্লাহর রান্না ঘরটি পুড়ে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।