বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও ‘মইনীয়া শিশু-কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শিশুশ্রম পরিপূর্ণরূপে বন্ধের লক্ষ্য নির্ধারণ করেছে। আইন অনুযায়ী শিশুদের দিয়ে যে সকল ঝুঁকিপূর্ণ কাজ করানো নিষিদ্ধ, বাস্তবে এদেশের বহু শিশু এসব ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত। দরিদ্র পরিবারগুলো নিজেদের পরিবারের আয়ে সহযোগিতার জন্য শিশুদেরকে এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করতে বাধ্য হচ্ছেন।
এসকল শিশুরা প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, পুষ্টি ও বিনোদনের চাহিদা থেকে বঞ্চিত। এক শ্রেণীর মানুষ শিশুদের সস্তা শ্রমকে ব্যবহার করছেন। গৃহকর্মী হিসেবে নিয়োজিত বহু শিশু বর্বর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি অনেক শিশুর প্রাণহানি বা অঙ্গহানীর ঘটনাও ঘটছে। কিন্তু খুব কম ক্ষেত্রেই দোষীরা বিচারের সম্মুখীন হয়ে শাস্তি ভোগ করেন। কারণ এসব ভুক্তভোগীরা দরিদ্র হওয়ায় শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যেতে সক্ষম হন না। অনেকক্ষেত্রে অর্থের বিনিময়ে আপসে রাজি হয়ে যায় ভুক্তভোগী পরিবারগুলো।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, “শিশুশ্রম বন্ধে আইনের যথাযথ প্রয়োগ আমরা দেখছি না। এসডিজি অর্জন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকল শিশুর আনন্দময় শৈশব, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিতে সচেষ্ট হতে হবে। আমরা সরকারকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। যাতে শিশুশ্রম বন্ধে গৃহীত নীতিমালা ও প্রণীত আইনের যথাযথ প্রয়োগ হয়।”
৬ই ফেব্রুয়ারি রাতে চট্টগাম জেলার পটিয়া উপজেলার সাঈদাঈরে হযরত হুজজা শাহ্ (রহ.) ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত পবিত্র মিলাদুন্নবী(সা)মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচক ছিলেন, মাওঃ রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মাওঃ আবু তালেব মঈনী, শায়ের মোহাম্মদ মনসুর আলী প্রমুখ।
E/N