POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২ | সময়: ১২:১৩ অপরাহ্ণ
চাঁদপুরের কিংবদন্তীতুল্য প্রবীণ সাংবাদিক, স্বাধীনতােত্তর চাঁদপুর মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মিয়া মুহম্মদ আবদুল খালেক আর বেঁচে নেই।
রােববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চাঁদপুর শহরের বিষ্ণুদী রােডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি……. রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মিয়া মুহাম্মদ আব্দুল খালেক সাংবাদিকতায় একজন সাহসী ও প্রতিবাদী চরিত্রের অধিকারী ছিলেন। এজন্য বারবার রােষানলে পড়েন বিভিন্ন মহলের এবং মামলার শিকার হয়ে হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন স্থানে। আশির দশকের শেষ দিকে তাঁর পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক এসএম শামসুল আলম।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন