POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা মহানগর বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নতুন কমিটি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কুমিল্লা মহানগর শাখা কমিটি গঠন করা হয়েছে। রোববার নগরীর উত্তর চর্থা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সর্বসম্মতিক্রমে পুনরায় মো. মফিজুর রহমান মজুমদারকে সভাপতি ও মো. আবুল খায়ের খন্দকারকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক মজুমদার, তথ্য ও প্রচার সম্পাদক শান্তিরঞ্জন ভট্টাচার্য্য, দফতর সম্পাদক কাজী নাছির উদ্দিন এবং সদস্য সিরাজ কবীর পিংকু, মো. মহিবুর রহমান তুহিন ও মো. সফিউল আজম।

একই সঙ্গে মো. ইসমাইলকে প্রধান উপদেষ্টা এবং মো. নজরুল ইসলাম ও কাউন্সিলর মো. ইমরান বাচ্চুকে সদস্য করে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন