র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৭ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যা-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ধর্মপুর পশ্চিম চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর সাতানি গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম(৫০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।