POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মাহফিলে এসে ২ খ্রিস্টান যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

আশিক বিন রহিম, চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২ | সময়: ৪:২৯ অপরাহ্ণ
চাঁদপুরে মাহফিলে এসে ২ খ্রিস্টান যুবকের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিলে এসে পীর সাহেব খাজা অলিউল্লাহর কাছ থেকে খ্রিস্টান ধর্মের দু’ যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তারা হলেন রাঙামাটি খাগড়াছড়ি আলম ডিপ গ্রামের মোহন বাঁশির পুত্র  শংকর চাকমা (২৬) ও খাগড়াছড়ি দীঘিনালা অকস্যকার্বারি পাড়া গ্রামের সুশির রঞ্জন চাকমার পুত্র জীবন শান্তি চাকমা
(২০)।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের মধ্যে শংকর চাকমার নাম রাখা হয় মােহাম্মদ আলী এবং শান্তি চাকমার নাম রাখা হয় আবু বকর সিদ্দিক।

এদিন রাতে তারা দু’জন গাছতলা দরবার শরীফে রাত্রি যাপন করেন। পরদিন শনিবার সকালে তারা নিজ বাড়িতে চলে যান।

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে তারা জানায়, আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ধর্মের নিয়ম-কানুন আমাদের কাছে খুব ভালাে লেগেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন