রাতে শশুর বাড়িতে বেড়াতে আসে স্বামী রুবেল। সকালে নাস্তা করে স্ত্রীর বড় ভাইয়ের সাথে দোকানে যায়। কিছুক্ষণ পরে ফোন আসে স্ত্রীর মৃত্যু হয়েছে। হঠাৎ আত্মহত্যায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এলাকায়।
গৃহবধূ ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা। বুধবার দুপুরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে বলে জানান পরিবারের লোকজন। গত পাঁচ মাস আগে পাশ্ববর্তি রামগঞ্জ উপজেলায় বাসিন্দা রুবেল হোসেনের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য গৃহবধূর সাথে প্রায় পরিবারের ঝগড়া হয়।
স্বামী রুবেল বলেন, তিনি মঙ্গলবার রাতে তার শশুর বাড়িতে আসে। সকালে নাস্তা শেষে বড় ভাইয়ের সাথে দোকানে যায়। পরে বাড়ি থেকে ফোন যায়। এসে দেখে স্ত্রীর মৃতদেহ খাটে রাখা। তিনি আরো বলেন, তার স্ত্রীর কোনো সমস্যা ছিলোনা।
মা নুরজাহান বলেন, মেয়ের মাথায় সমস্যা ছিল।সে আরো কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে ।