POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৬কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ নাসিম উদ্দিন বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর বাজারে বোগদাদ বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া গ্রামের মৃত. ফিরোজ আলী ছেলে। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসয়ীর বিরুদ্ধে কচুয়া থানা মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন