POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রাভেটকারে মাদকদ্রব্য, তিনজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২ | সময়: ৯:১৭ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজিগাঁসহ তিনজন মাদক কারবারী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০১ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফলতা পাড়ার শহিদুল মিয়ার ছেলে মোঃ আলমগীর(৩৫); ২। একই থানার চরকামালদি গ্রামের মোঃ নূরে আলম এর ছেলে মোঃ শরিফ মিয়া(২৬) এবং ৩। শেখের হাঁট গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে রিফাত(২৪)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিন যাবৎ পরস্পর জোগসাযশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন