মতলব দক্ষিণে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে -কুমিল্লা জেলার বাটপাড়ার জিহাদ (১৬), জগতপুরের মিশু (২২) ও শাহজালাল (২৫) এবং কৃষ্ণপুরের সাগর চন্দ্র সরকার (২৯),
মঙ্গলবার সাড়ে এগারোটায় মতলব পৌরসভার মোবারকদী এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।।
পুলিশ জানায়, সিএনজি যোগে ৪টি স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে ৪জন যুবক বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটো বাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছিল। অটোবাইক চালকের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মোবাইলের মাধ্যমে অবহিত করে।
তিনি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই যুবকদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ফেনসিডিল পাওয়া যায়।
পরে ৪ যুবককে মাদকসহ সেখান থেকে আটক করে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসে । পরে মতলব দক্ষিণ থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত বলেন, তারা একটি সংঘবদ্ধচক্র ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।