POPULAR BD NEWS
Popular BD News Logo

মানবতার পাশে অলিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৮:৩১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে মানবতার হাত বাড়াবো, অসহায়দের পাশে দাঁড়াবো এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের পহেলা জানুয়ারি গড়ে উঠেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অলিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।

সামাজিক মূল্যোবোধ ও সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে সমাজের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান করতে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কিছু কাজ করার লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে অলিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।

সংস্থার দায়িত্বশীলরা কার্যক্রম সম্পর্কে জানান, ছিন্নমূল অসহায় গরিবদের খাদ্য সামগ্রী বিতরন করা। ইসলামী শিক্ষা-এতিম মাদ্রাসার ছাত্রদের সাহায্য করা। দরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতা করা। হতদরিদ্র পরিবারের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করা। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে অর্থিক সহযোগিতা করা। বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা।

সবার সহযোগিতায় এগিয়ে যেতে পারবে সংগঠনটি এমনটাই জানান সংস্থার নেতৃবৃন্দ।

সংগঠনের শুরু থেকেই সংগঠনের সদস্য হিসেবে পরিশ্রমে করে যাচ্ছেন, মাসুদ মোল্লা, রাসেল মিজি, ইউসুফ ,সাহাদাত, তানভীর, ইলিয়াস, কাদের, আরিফ, মোরশেদ, সোহেলসহ আরো অনেকেই।

এছাড়াও সংগঠনটির পাশে থেকে আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে প্রবাসীরাও। মানবতার কল্যাণে বিত্তবানদের সহযোগিতায় মানবতার পাশে থাকতে চান এই সংস্থা ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন