POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ | সময়: ৭:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) বিকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাক বাংলো এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে, পৌরসভা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলামরোমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউল রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যারা সরকারের এইসব উন্নয়ন মূলক কর্মকান্ড সহ্য করতে পারে না, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ফরিদগঞ্জের তৃনমূলের নেতৃবৃন্দ তা কখনো মেনে নেবে না। সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। কেউ অন্যায়ভাবে যদি ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা তাদের দাঁতভাঙা জবাব দেবো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন