POPULAR BD NEWS
Popular BD News Logo

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ | সময়: ৮:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২ :

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ সভাপতি- মাসুম পারভেজ রুবেল (১১৯)
সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯)

সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যনির্বাহী সদস্য:
অঞ্জনা সুলতানা (২২৫)
অরুণা বিশ্বাস (১৯২)
অমিত হাসান (২২৭)
আলীরাজ (২০৩)
কেয়া (২১২)
চুন্নু (২২০)
জেসমিন (২০৮)
ফেরদৌস (২৪০)
মৌসুমী (২২৫)
রোজিনা (১৮৫)
সুচরিতা (২০১)

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়েছে দুইটি প্যানেল। এর একটির নেতৃত্বে ছিলেন মিশা-জায়েদ ও অপরটির নেতৃত্বে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন