POPULAR BD NEWS
Popular BD News Logo

যেভাবে ঘায়েল করবেন মানসিক চাপকে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: জুলাই ৩, ২০২০ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

মানসিক চাপের নির্দিষ্ট কোনও কারণ নেই। আর্থিক কষ্ট, চাকরি কিংবা কোনও পরিস্থিতির সাপেক্ষে মানসিক আঘাত যে কোনও কারণেই মনে বাসা বাঁধতে পারে মানসিক চাপ। এমনকি বিভিন্ন রোগের গোড়া লুকিয়ে থাকতে পারে এই মানসিক চাপে। ডায়েবেটিসের কারণ হিসেবেও মানসিক চাপকে ধরা হয়।
কিন্তু মানসিক চাপকে দূরে রাখতে কার্যকরী হতে পারে এই পদ্ধতি। আর মানসিক চাপ দূরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা, সঠিক ঘুম, মানসিক স্বাস্থ্য সব বজায় রাখা সম্ভব।

কী করতে হবে?
প্রথমে একটি চেয়ারে বা অন্য যে কোনও জায়গায় আরামপ্রদ ভাবে বসুন। শিরদাঁড়া সোজা রাখুন।
এরপর একটি হাত আপনার পেটে রাখুন। অন্য হাতটি হৃৎপিন্ডের দিকে বুকে রাখুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন।
তারপর দীর্ঘ নিশ্বাস প্রশ্বাস চালান। মনে রাখবেন আপনার শ্বাস-প্রশ্বাস ধীর কিন্তু অবিচল হওয়া জরুরি।
১০ মিনিট ধরে এমনটা করতে থাকুন। আর ভাবুন আপনার সমস্যা সমাধানের কথা।

কখন করতে হবে?
দিনে একাধিক বার এরকম করতে পারেন। যখন মানসিক চাপ অনুভব করছেন তখন করলে উপকার পেতে পারেন। এছাড়া রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি করুন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন