POPULAR BD NEWS
Popular BD News Logo

গোমতীর তীরে দুলছে কাশমীরি কুল

সাকলাইন যোবায়ের,কুমিল্লা | প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ৮:০৮ অপরাহ্ণ

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ঝাকুনী পাড়া গ্রামে গোমতী নদীর তীরে থোকায় থোকায় দুলছে লাল এবং সবুজের মিশ্রনে কাশমীরি কুল। মাত্র ৮ শতক জমীতে কাশমীরি কুল,বল সুন্দরী ও বিচী বিহীন সিজলেস কুল এ তিন প্রজাতির বড়ই। তবে কাশমীরি কুলের চাহিদা বেশি এবং কাশমীরি কুল বড়ইটি অনেক মিষ্টি ও সুস্বাদু। মোঃ আবুল কাশেম জানান, ৮ শতক জমীতে আমরা ২০১৮ সাল থেকে ভারত থেকে কাশ্মীরি কুল এর চারা লাগালো হয়। আমরার আগে থেকেই নার্সারী ব্যাবসা ছিল। তবে আমার ছেলে মোঃ শাহজাহান এর প্রচেষ্টা কাশমীরি কুল, বল সুন্দরী ও বিচী বিহীন সিজলেস কুল এর চাষ শুরু করি। তবে এ তিন প্রজাতির মধ্যে কাশমীরি কুল বড়ইটি বেশি সুস্বাদু। আমার ছেলে মোঃ শাহজাহান প্রথমে একটি ইলেকট্রনিক দোকানে চাকরী করত।

একসময় ২০১৮ সালের দিকে সে চাকুরী ছেড়ে ২০ হাজার টাকা দিয়ে গোমতী নদীর তীরের একটি উচু জায়গায় প্রথমে কাশমীরি কুল চাষ শুরু করে সে বছর লাভ হয়েছিল দেড় লাখ টাকা। কাশমীরি কুলের উদ্যোক্তা আমার ছেলে মোঃ শাহজাহান কোন প্রকার বিষ জাতীয় কিটনাশক প্রয়োগ ছাড়াই কাশমীরি কুল চাষ করেছে। কাশমীরি কুল বড়ইটি মাত্র ৯ থেকে ১০ মাসের মধ্যে মধ্যে বড় হয়ে যায় ।

এ কাশমীরি কুল বড়ইটিতে পোকা থাকে না যার ফলে অনেক মিষ্টি। তরুন উদ্যোক্তা মোঃ শাহজাহান বলেন, আমাদের দেশের যুব সমাজ বিদেশে কষ্ট করে যে পরিশ্রম করে তার দশ ভাগের দুই ভাগ ও যদি দেশে পরিশ্রম করে তাহলে দেশে থেকই বিত্তবান হতে পারবে। এ বছর ৮ শতক জমিতে ৪০ হাজার টাকা রক্ষনাবেক্ষণ যাবত খরচ করা হয় আশা করছি কাশমীরি কুল বড়ইটি প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি করছি আশা করছি এবছর ১০ লাখ টাকা আয় করতে পারব। শুধু শুধু চাকুরির পিছনে না ঘুরে বিদেশে যেয়ে এত শ্রম না দিয়ে দেশেই ভাল উদ্যোক্তা হয়ে উঠা সম্ভব। আমার এখানে এখন ৫ জন লোক চাকুরী করে।

তরুন এ উদ্যোক্তা জানান, আমরা যদি ব্যাংক থেকে রীন পেতাম তাহলে আরও বড় কিছু করা সম্ভব হতো। ব্যাংকগুলো থেকে রীন নিতে গেলেই জামানত চায় কিন্তু আমাদের জামানত দেখানোর মত কিছুই নেই তাই কোন ব্যাংক থেকে রীন পাচ্ছি না। তরুন উদ্যোক্তা মোঃ শাহজাহান আরও জানান, আমরা সরসরি ভোক্তার কাছে বড়ই বিক্রি করে থাকি। পাইকারি বিক্রি করি না। আমাদের কাছে সরাসরি বাগানের কাশমূরি কুল বিক্রির জন্য অনেকে আসছে আমরা তা করিনি।কুমিল্লা গোমতী তীরের ঝাকুনী পাড়ায় বিষমুক্ত কাশমীরি কুল বাগান দেখতে আসেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি এটি খেয়ে দেখেন এবং কাশমীরি কুল বড়ইটি খেয়ে প্রশংসা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন