গতকাল বিকালে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্নার বাবা মরহুম ইশরাকুর রহমান এর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লা শহরস্থ দক্ষিণচর্থা কালুমিয়া পুকুরপাড় জামে মসজিদ এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম ও ইকবাল হোসেন, মুজিবুল হক খোকন, শাহাদাৎ হোসেন এবং মরহুমের জামাত নূর মোহাম্মদ বেলাল, জাহাঙ্গীর আলম ভূইয়াসহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।