POPULAR BD NEWS
Popular BD News Logo

অবৈধ গ্যাস সরবরাহের দায়ে গ্রেফতার তিন, ১৪৩টি সিলেন্ডারসহ কাভার্ড ভ্যান জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ১১:৪২ পূর্বাহ্ণ

কুমিল্লায় র‌্যাব-১১ বিশেষ অভিযানে সদর দক্ষিন থানা এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশন থেকে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ৩জনকে গ্রেফতার করা হয়। ওই সময় ১৪৩টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যানও জব্দ করে র্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ২৭ জানুয়ারি কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন ৫নং জোড় কানন ধনপুর সাকিনস্থ ‘‘ভূঁইয়া ফিলিং এন্ড
সিএনজি স্টেশন লিঃ” থেকে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ৩জনকে হাতেনাতে
গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী
সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের মোঃ
আনোয়ার হোসেন(৬৭), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধ্য কেরোয়া গ্রামের মোঃ
রিয়াজ(২৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার বাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক(৩৮)।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন