POPULAR BD NEWS
Popular BD News Logo

টিকটক দেখতে না দেয়ায় বোনের আত্মহত্যার চেষ্টা

ফরিদগঞ্জ ব্যুরোঃ | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ | সময়: ১০:৫৪ অপরাহ্ণ

টিকটক আসক্তি মারাত্মক আকার ধারণ করেছে। ছোট ছোট শিশু থেকে
বয় বৃদ্ধরা পর্যন্ত এর থেকে মুক্তি পাচ্ছে না। আসক্তির কারণে ছোট
ছোট শিশুরা অভিমান করে আত্মহত্যার ঘটনাও ঘটাচ্ছে। এরকম চেষ্টার
সর্বশেষ ঘটনা ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

টিকটক দেখতে না দেয়ায় ছোট ভাইয়ের সাথে অভিমান করে ৬ষ্ঠ
শ্রেণিতে পড়–য়া বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে
অভিযোগ পাওয়া গেছে। যদিও গাছের সাথে ফাঁস দেয়ার চেষ্টার সময়
স্থানীয় লোকজন দেখে ফেলায় এই যাত্রায় বেঁচে যায় ওই শিশু শিক্ষার্থী
আয়েশা।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের
প্রবাসী ফজর আলী দুই শিশু তথা ছোট ভাই শাওন ও ৬ষ্ঠ শ্রেণির
শিক্ষার্থী আয়েশা মুঠো ফোনে টিকটক দেখতো। গত বুধবার শাওন
তার বোনকে টিকটক দেখতে না দেয়ায় সে অভিমান করে ঘরের পাশের
গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিতে যায়। এসময় পাশ্ববর্তী
লোকজন দেখে ফেলায় দ্রুত তাকে উদ্ধার করে। তবে তাকে চিকিৎসকের
কাছে নিতে হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন