POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় এক দিনে শনাক্ত ১৬ হাজারের বেশি, মৃত্যু ১৮

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ | সময়: ৫:৫৮ অপরাহ্ণ

দেশে এক দিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ১৬ হাজার ৩৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

দুই বছর ধরে চলা এই মহামারিকালে এর আগে মাত্র এক দিন (গত বছরের ২৮ জুলাই) ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৩২ দশমিক ৪০ শতাংশ। আগের দিন ১৪ হাজার ৮২৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়, রোগী শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন