POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি আরবে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ১২:২২ অপরাহ্ণ

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট।

সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। আহত বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

এদিকে হুতির এ হামলাকে ‘নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন। এ হামলার ‘দৃঢ়’ মোকাবিলা করা হবে।

এছাড়া ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী।

সূত্র:যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন