POPULAR BD NEWS
Popular BD News Logo

ফের করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পূর্ণিমা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ | সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ নায়িকা। তিনি লিখেছেন, ‘কোভিড পজিটিভ’।

খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান তিনি। কাল রিপোর্ট পেয়ে দেখেন করোনা পজিটিভ। এবার কিছু উপসর্গ থাকলেও শারীরিকভাবে এখনো জটিল কোনো সমস্যায় পড়তে হয়নি। আপাতত তিনি রাজধানীর নিজ বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত বছরও করোনায় আক্রান্ত হন এ নায়িকা। তার অভিনীত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং চলাকালীন জানতে পারেন তিনি কোভিড পজিটিভ। পরে সিনেমার শুটিং পিছিয়ে দেন পরিচালক। সুস্থ হয়ে আবারও সেই সিনেমার শুটিংয়ে যোগ দেন পূর্ণিমা। করোনা থেকে সুরক্ষা পেতে দুই ডোজ টিকাও নিয়েছিলেন তিনি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন