POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো হাজীগঞ্জ উপজেলা শ্রমিকলীগ

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

শীতবস্ত্র নিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে উপজেলা শ্রমীকলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাস্হ শ্রমিকলীগ কার্যালয়ে শীতার্তদের পাশে দাড়াতে এ উদ্যোগ গ্রহণ করে উপজেলা শ্রমিকলীগ।

উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত শ্রমিকদের চিহ্নিত করে তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী নুর আহমেদ।

ওইসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম কিরন মোল্লা, জয়েন সেক্রেটারির কাজী বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, ১১নং হাঁটিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন পাটোয়ারী প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন