POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা মোকাবেলায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২, ২০২০ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩০ জুন মঙ্গলবার বিকেল ৪টায় তড়ড়স গববঃরহম অনুষ্টিত হয়।

সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসারের সভাপতিত্বে এবং ঢাকা থেকে মেম্বার সেক্রেটারী বি.এম. আসাদ উল্যাহ’র সঞ্চালনায় তড়ড়স গববঃরহম এ বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ষিয়ান নেতা সাবেক সাধারণ সম্পাদক বর্তমান অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা কাজী আ.কা. ফজলুল হক, মোয়াজ্জেম হোসেন মানিক (বরিশাল), আলতাফ হোসেন (ঢাকা), আ.কা.ম. তোহা পাটওয়ারী (ঢাকা), হাফেজ আহমেদ (চাঁদপুর), অমল চাকমা (রাঙ্গামাটি), নওশের আলী (যশোর), সাহাবুদ্দিন (মেহেরপুর), আব্দুল ওয়াদুদ (ভোলা), আব্দুল কাইয়ুম (সিলেট), মোঃ মঞ্জুর হোসেন খাজা (রংপুর), মোঃ আবুল কাশেম (গাইবান্ধা), ইসমাইল হোসেন, আলতাফুর রহমান (জামালপুর), রৌশন আরা (পিরোজপুর), আব্দুস সালাম (ময়মনসিংহ), শাখাওয়াতা হোসন (কিশোরগঞ্জ), গোলাম রহমান (ফরিদপুর), মোশাররফ হোসেন চৌধুরী (লক্ষ্মীপুর), লুৎফর রহমান (শরীয়তপুর), মোঃ আবুল কালাম (কক্সবাজার) প্রমুখ।

কারীগরি সহায়তা করেন ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহফুজুল ইসলাম কাঞ্চন।
সকলের বক্তব্য ও পরামর্শের আলোকে সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সকল অবসরপ্রাপ্ত এবং কর্মরত প্রাথমিক শিক্ষকগণকে প্রত্যেকের বাসস্থান ও কর্মস্থান এলাকায় ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় পারস্পারিক সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

তৎজন্য সরকারি সিদ্ধান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, উপজেলা শিক্ষা বিভাগ, ক্লাস্টার এবং প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এলাকায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ সকল স্তরের জনগণকে এ সর্বগ্রাসী বিপদগ্রস্ত করোনা ভাইরাসের আক্রান্ত হতে রক্ষা পেতে সামাজিক দুরত্ব নিশ্চিত করন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলার আহ্বান জানান। তৎজন্য প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিদ্যালয় পর্যন্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এলাকার সুধিজনদেরকে নিয়ে একাটি সামাজিক বিপ্লব গড়ে তোলার অনুরোধ জানানো হয়। সামাজিক দুরত্ব বজায়ে রেখে ছাত্র-ছাত্রীরা লেখা পড়ার কাজ প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা চালিয়ে যেতে পারে, তৎজন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভায় আরো বলা হয় যে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নামে প্রত্যেক জেলা ও উপজেলায় লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে। এ সুযোগে কোন স্বার্থনিশি মহল সমিতির সম্পদ নষ্ট করতে না পারে তার জন্য সু-দৃষ্টি রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন