POPULAR BD NEWS
Popular BD News Logo

শীত জাঁকিয়ে নামতে পারে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ৮:০৬ অপরাহ্ণ

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমতে পারে চলতি মাসের শেষ দিকে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে ঢাকায়। ফলে শীত জাঁকিয়ে নামতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। ঢাকায় শনি ও রোববার বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজ সিলেট ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। আর ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির পর চলতি মাসের শেষ নাগাদ দেশের সব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।

আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। এটি রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফ উপজেলায়, সেখানে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন