মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২১ জানুয়ারি বিকেলে গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি, গুলশান থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ও ছেংগারচর পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক মমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ,পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার জামান সরকার।
বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন, সার্জেন্ট (অব)আমান উল্লাহ সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সাবেক কমিশনার বিল্লাল হোসেন,৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সরকার, যুবলীগের নেতা শাহীন আলম,শ্রমিক লীগের নেতা নাজির হোসেন প্রধান প্রমুখ।
E/N