POPULAR BD NEWS
Popular BD News Logo

আড়ুলীতে সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ

হোসেন বেপারী | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

আল-ইহসান ইসলামি সমাজকল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড আড়ুলী মুন্সী বাড়ি দারুস্ সালাম জামে মসজিদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসাইন।

অনুষ্ঠানে আল-ইহসান ইসলামি সমাজকল্যাণ সংস্থার নব নির্বাচিত সভাপতি মো. আব্বাস উদ্দিন মুন্সীর সভাপতিত্বে ও আল-ইহসান ইসলামি সমাজকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক আকতার মুন্সী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন সামিরের সঞ্চালনায় কোরআন তেলোওয়াত করেন হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান।

অতিথিদের মাঝে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক ও আড়ুলী মুন্সী বাড়ি দারুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন মুন্সী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ডা. মো. আবু ইউছুফ, বিশিষ্ট রাজনীতিবিদ মো. হুমায়ুন কবির। নবনির্বাচিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন