অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘অন্যান্য জায়গা বন্ধ করে দেশকে তো কলাপস করা যাবে না। অর্ধেক লোক দিয়ে অফিস–আদালত কাজ করবে। সেই সিদ্ধান্ত হয়েছে। নোটিশও শিগগিরই চলে যাবে এবং কার্যকর হবে।’
আজ শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
সব চালু থাকায় বাসে ‘যত সিট, তত যাত্রী’—এ সিদ্ধান্ত মানা সম্ভব হচ্ছে না জানালে মন্ত্রী বলেন, এ কারণেই অফিস–আদালতে উপস্থিতি অর্ধেক করে দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
E/N